গ্রামীনফোন নিয়ে এলো 013 নতুন নাম্বার | Grameenphone update new number 01...



The news available only today, Grameenphone's new number has been approved today. And the number is 013. All offers of 013 are very good. Because there are many advantages here, there is a lot of money to talk about, plus the cost of the internet and much more. Stay with us to get a new offer of 013 sim. 013 Grameenphone SIM will be given tips on all internet and minute offers of 013 days from the day it starts.



গত কয়েক বছর ধরে চাওয়ার পর অবশেষে ‘০১৩’ নম্বর সিরিজটি পেতে যাচ্ছে গ্রামীণফোন। তবে অনুমোদন পেলেও এই সিরিজের সিম বিক্রির সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।



কমিশন বলেছে, এই সিরিজের মাত্র ২০ লাখ নম্বর বিক্রি করতে পারবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বাংলালিংকের জন্য নিয়ন্ত্রণ কমিশন ‘০১৪’ নম্বর সিরিজ বরাদ্দ দেয়ার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।



পরবর্তী কমিশন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। গত রোববার বিটিআরসি একটি কমিশন বৈঠকে অপারেটর দুটিকে আরও একটি করে নম্বর সিরিজ দেয়ার সিদ্ধান্ত হয়।



বর্তমানে তারা ০১৭ এবং ০১৯ ব্যবহার করছে। গত অন্তত তিন বছর ধরে জিপি তাদের দশ কোটির কোটা পূরণ হওয়ার কথা বলে আরও একটি নম্বর সিরিজ বরাদ্দ করার দাবি করে আসছিল।



তাদের দাবি ছিল ০১৩। কিন্তু ২০১৬ সালে প্রথমে এ বিষয়ে দাবি তোলা বাংলালিংক চাইছিল ০১০ সিরিজটি। এর আগে ০১৪ নম্বর সিরিজটি মেসার্স বিবিটিটি নামের একটি কোম্পানির জন্য বরাদ্দ দেয়া ছিল।



২০১৬ সালের এক কমিশন বৈঠকে ওই সিরিজটি বাতিল হওয়ার পর তা খালি হয়।



এ মাসেরই শুরুতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এক বৈঠকে বিষয়টি উত্থাপিত হলে তিনি দুই অপারেটরকে নতুন একটি করে নম্বর সিরিজ বরাদ্দ করার সিদ্ধান্ত দেন।



এর আগে একবার ২০১৬ সালের অক্টোবরে জিপি ০১৩ সিরিজটি অনুমোদন পেলেও তা আবার নানা শর্তে আটকে যায়। ওই একই বছর রবি এবং এয়ারটেল একীভূত হওয়ায় রবি দুটি সিরিজ ব্যবহার করে বাড়তি ব্যবসায়িক সুবিধা পেয়ে আসছে।



আর সেই একই সুবিধা অপর দুটি অপারেটরও যাতে পায় তার জন্য দ্রুততার সঙ্গে ০১৩ এবং ০১৪ বরাদ্দ করার সিদ্ধান্ত আসল বলেও জানাচ্ছেন কেউ কেউ। তবে এবারের বরাদ্দের ক্ষেত্রে কী কী শর্ত দেয়া হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।



-------------------------------------

Our New More Videos

-------------------------------------

★ হাজার হাজার ক্লিকে কাজ করবে না, কিন্তু মাত্র ২ ক্লিক করেই সব কাজ শেষ | No Touch Your Lock Screen

https://youtu.be/EcQJHWgG8YA



★ যে কোন শিক্ষক নিয়োগ পরীক্ষার কিছু কমন প্রশ্ন | Common questions about any teacher recruitment exam

https://youtu.be/ZJLgZbkEieA



★ মাত্র ১ মিনিটে জেনে নিন সকল ট্রেনের ভাড়া ও সময়সূচী | Schedule any train in Bangladesh

https://youtu.be/CrzTNwNW0xQ



★ মাত্র ১টি উপায়ে দ্রুত চার্জ করুন ফোনকে কোন অ্যাপ ছাড়াই | Fast charge only in 1 ways without any App

https://youtu.be/K2I-aUbcjZU

Post a Comment

0 Comments